২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? জেনে নিন ভেন্যু ও নতুন সব নিয়ম
ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষার প্রহর শুরু হয়ে গেছে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় হতে যাচ্ছে। ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরটি নানা দিক থেকে হবে অন্যরকম এবং রেকর্ড ব্রেকিং। আজকের এই আর্টিকেলে আমরা জানবো ২০২৬ বিশ্বকাপ কোথায় হবে, কোন কোন দেশে খেলা হবে এবং নতুন কী কী পরিবর্তন আসছে।
২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশসমূহ
ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। উত্তর আমেরিকার তিনটি দেশ এই বিশাল যজ্ঞের আয়োজক:
১. যুক্তরাষ্ট্র (USA)
২. মেক্সিকো (Mexico)
৩. কানাডা (Canada)
এর আগে ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করলেও, এবারই প্রথম তিনটি দেশ মিলে বিশ্বকাপ হোস্ট করছে।যা আগে কখনো ফুটবল ইতিহাসে করা হয় নি।
কয়টি দল অংশগ্রহণ করবে?
২০২৬ বিশ্বকাপে সবথেকে বড় পরিবর্তন আসছে দলের সংখ্যায়। আগে বিশ্বকাপে ৩২টি দল অংশ নিলেও এবার থেকে ৪৮টি দেশ মূল পর্বে লড়বে। এর ফলে এশিয়ার দেশগুলোর জন্যও বিশ্বকাপে খেলার সুযোগ অনেক বেড়ে গেছে।
ভেন্যু এবং স্টেডিয়ামের সংখ্যা
পুরো টুর্নামেন্টটি আয়োজনের জন্য মোট ১৬টি শহরকে বেছে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র: ১১টি শহর (যেমন: নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, মায়ামি ইত্যাদি)।
মেক্সিকো: ৩টি শহর (মেক্সিকো সিটি, গুয়াদালাজারা, মন্টেরি)।
কানাডা: ২টি শহর (টরন্টো এবং ভ্যাঙ্কুভার)।
গুরুত্বপূর্ণ কিছু তারিখ
উদ্বোধনী ম্যাচ: ১১ জুন, ২০২৬। মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে।
এই স্টেডিয়ামে একসাথে প্রায় ৮২,৫০০ দর্শক বসে খেলা দেখতে পারেন, যা ফাইনালের মতো বড় ম্যাচের জন্য উপযুক্ত।
ফাইনাল ম্যাচ: ১৯ জুলাই, ২০২৬। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
মোট ম্যাচ: ৪৮টি দল হওয়ার কারণে এবার ম্যাচের সংখ্যা বেড়ে হচ্ছে ১০৪টি।
কেন এই বিশ্বকাপটি স্পেশাল?
১. ৪৮ দলের লড়াই: ফুটবল বিশ্বে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা বাড়বে।
২. সবচেয়ে বড় টুর্নামেন্ট: ম্যাচের সংখ্যা এবং সময়সীমা আগের চেয়ে অনেক বেশি হবে।
৩. তিন দেশের সংস্কৃতি: দর্শকরা একইসাথে তিনটি দেশের ফুটবল উন্মাদনা উপভোগ করতে পারবেন।
শেষ কথা২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বজুড়ে এক নতুন জোয়ার নিয়ে আসবে। আপনি কোন দেশের সাপোর্টার এবং আপনার প্রিয় দল এবারের বিশ্বকাপে কেমন করবে বলে মনে করেন? কমেন্ট করে আমাদের জানান। খেলাধুলার এমন আরও নিত্যনতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট TopInfoBD-এর সাথেই থাকুন।
